হরিণাকুণ্ডুতে ৫০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ। এতে ৫০-৬০ জন কৃষকের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল দশটার দিকে উপজেলার পারদখলপুর শ্রীরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় মাঠের সেচ পাম্পগুলো অচল হয়ে পড়ে। ফলে পানির অভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কৃষক মারুফ লস্কর বলেন, সকালে মাঠে কয়েকজন কৃষক কাজ করার সময় পানের বরজে আগুন দেখতে পান। পরে তাদের চিৎকারে মাঠে গিয়ে দেখি পানের বরজে দাউ দাউ করে আগুন জলছে। আমার ও দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, আগুন লাগার পরই বিদ্যুৎ বিভাগ থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে মাঠের সেচ পাম্প গুলো অচল হয়ে পড়ে। তাই আমরা আগুন নেভাতে পারিনি। যদি বিদ্যুৎ বন্ধ করে না দেওয়া হতো তাহলে সেচপাম্প থেকে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যেত।
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অনিক অধিকারীর কাছে বিদ্যুৎ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে আগুন লাগার পর সেটি বিদ্যুতের লাইনের মাধ্যমে যেন ছড়িয়ে না পড়ে সে জন্যই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।
ফারুক হোসেন নামে ক্ষতিগ্রস্ত আরও এক কৃষক বলেন, তারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে। এতে তার অন্তত ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই আগুনে সবমিলিয়ে কৃষকদের প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী