ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাভারে এক ইউপি সদস্যের উপর হামলা করেছে সন্ত্রাসীরা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৫:৪৭

সাভারের ভাকুর্তা ইউনিয়নের এক ইউপি সদস্যকে মেরে দাঁত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ওই ইউপি সদস্য বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

রবিবার (০৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। মাটি বোঝাই গাড়ি আটক করে ঈদ খরচের নামে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউপি সদস্যের ভাই কবির হোসেন একজন মাটি ব্যবসায়ী। তিনি ভাকুর্তার চাপড়া এলাকার একটি ইট ভাটায় মাটি সরবরাহ করেন। আজ বিকেল ৪ টার দিকে কবির হোসেনের মাটি বোঝাই ট্রাক ইটভাটার দিকে যাচ্ছিলো। এসময়  মাটি বোঝাই ট্রাকটি ইটভাটার দিকে   পৌঁছলে স্থানীয় আরিফসহ তার ১ জন সহযোগী ট্রাকটি আটক করে ঈদ খরচের নামে চাঁদা দাবি করে।

খবর পেয়ে ইউপি সদস্যদের ভাই কবির হোসেন তার লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। এসময় আরিফসহ তার সহযোগিকে মারধর করেন। পরে আরিফ সংঘবদ্ধ হয়ে ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় যায়। এসময় কবির হোসেনের ইউপি সদস্য জাকির হোসেনকে পেয়ে তার ওপর হামলা করেন। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাকির মেম্বারের মাথায়, মুখে ও হাতে গভীর ক্ষত হয় এবং তার দাঁত ভেঙে দেয় যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের ডাক্তার জান্নাতুল বাকী বলেন, তার মাথায় মুখে ও হাতে কমপক্ষে ১৮/২০ টি সেলাই দেওয়া হয়েছে। তার একটি দাঁতও পড়ে গেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার্ড করা হয়।

ইউপি সদস্যের ভাই মাটি ব্যবসায়ী কবির হোসেন বলেন, আরিফ হোসেন ও তার লোকজনই আমাকে মারধর করে ও আমার গাড়ি ভাঙ্গচুর করে। এঘটনায় অভিযুক্ত আরিফ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। 

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসওয়াদুর রহমান বলেন, খবর পেয়রদে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ

মনোহরগঞ্জে ২০ বছরেও সংস্কার হয়নি সড়ক জনদুর্ভোগ চরমে

শেরপুরে শিক্ষার প্রেরণায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

পেকুয়ায় বন্যার গ্রাসে আনাবিয়া এগ্রো, ক্ষতির আশঙ্কা ২ কোটি টাকা

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১