ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৫:৪৮
 কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমান করা হয়।
 
সোমবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু'টি টিম ও পৌরসভার একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
 
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, 'মাহে রমজানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী মহাসড়ক ও ফুটপাতের উপর ভ্রাম্যমান ফল দোকানসহ অবৈধভাবে বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করছে। বিষয়টি নিয়ে তাদেরকে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করা হলেও তারা ব্যবসা বন্ধ না করায় সোমবার স্থানীয় সরকার ও পৌরসভা আইন-২০০৯ এর ১০৯ ধারায় ৮টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মহাসড়ক যানজটমুক্ত, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এবং জন দূর্ভোগ লাগবে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।'

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত