ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঘুষির দায়ে অভিযুক্ত ভালভার্দে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৬:১৫

শনিবার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে হারের শিকার হয় রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা ভিয়ারিয়ালের কাছে হারে ৩-২ গোলে। তবে ম্যাচ হারের পর এর চেয়েও বড় বিতর্কের জন্ম দেন রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। সান্তিয়াগো বার্নাব্যুর পার্কিং লটে ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনাকে ঘুষি মারেন এই উরুগুইয়ান।

স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হয়, এই ঘটনার সূত্রপাত গত জানুয়ারিয়াতে ভিয়ারিয়াল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার কোপা দেল রে'র ম্যাচে। সে সময় ভালভার্দের বান্ধবী গর্ভপাত হয় বলে সংবাদ আসে। যদিও পরবর্তিতে গর্ভপাতের বিষয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়। সেদিন ভালভার্দের বান্ধবীর গর্ভপাত নিয়ে বাজে কথা বলেন বায়েনা।

বায়েনা ভালভার্দেকে উদ্দেশ্য বায়েনা বলেছিলেন, ‘এখন কান্না করো। কারণ তোমার ছেলে আর জন্মাবে না।’ সে সময় ভালভার্দে বায়েনাকে এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেছিলেন। তবে তখন কথা না শুনে বারবারই এই কথা বলতে থাকেন। এবং লা লিগার ম্যাচে বার্নাব্যুতে এসেও একই ধরনের মন্তব্য করেন বায়েনা। মাঠের ভেতর ভালভার্দে তেমন প্রতিক্রিয়া না দেখালেও এবার আর ছেড়ে দেননি তিনি। ম্যাচ শেষে পার্কিং লটে বায়েনাকে আক্রমণ করেন ভালভার্দে। আর বলেন, ‘এবার বল আমাকে মাঠে আমার সন্তানকে নিয়ে কি বলছিলি!’ আর সে সময়ই তার মুখে ঘুষি মারতে থাকেন ভালভার্দে।

ভালভের্দের নাম উল্লেখ না করে এক বিবৃতি দিয়েছে ভিয়ারিয়াল। সেখানে বলা হয়েছে, ‘সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে আমাদের খেলোয়াড় অ্যালেক্স বায়েনা টিম বাসে ওঠার সময় হামলার শিকার হয়েছেন। এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর তিনি হামলাকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিয়ারিয়াল সব সময়ই সহিংসতার বিপক্ষে। আমরা আমাদের খেলোয়াড়ের পাশে আছি।’

এমএসএম / এমএসএম

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’