আইপিএলে ছুটি বাড়ল লিটনের
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে লিটন দাস এখন অবস্থান করছেন কলকাতায়। তবে আসরের পুরোটা সময় খেলতে পারবেন না তিনি। আগামী মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ থাকায় লিটন আইপিএলের জন্য এনওসি পেয়েছিলেন আগামী ২ মে পর্যন্ত। তবে এবার সেই ছুটির সঙ্গে আরও দুই দিন যোগ হচ্ছে।
সোমবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আইপিএলে থাকা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন। জালাল ইউনুস বলেন, 'লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।'
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ