ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

এরা জামিনে বের হয়েই পুনরায় করে মাদকের ব্যবসা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ৩:৫
মানিকগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ঘিওরের জোকা ও সদর উপজেলার চান্দরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবির একাধিক অভিযানিক দল।
 
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার বাথুলী গ্রামের মোঃ আলমগীর হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরবিরাটি গ্রামের মোঃ সজীব মিয়া, ভাটবাউর গ্রামের মোঃ রাজিব ও ঘিওর উপজেলার বৈন্যা প্রসাদ গ্রামের মোঃ রেজাউল করিম।
 
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৫০পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জামিনে বের হয়েই পুনরায় মাদক ব্যবসায় শুরু করেন এরা। এ ঘটনায় পৃথক তিনটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা