ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের দুর্গম ভাঙামুড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিন বসতবাড়ি পুড়ে ছাই


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-৪-২০২৩ বিকাল ৫:৫৬
রাঙামাটির কাপ্তাই উপজেলার  ৪নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম ভাঙ্গামূড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি  পরিবারের ৩টি বসতবাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অংসাচিং মারমা।
 
তিনি আরোও জানান, পাশাপাশি ২নং ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দা গুণমোহন তনচংগ্যা ও সুজন তনচংগ্যার বসবাস করতো। গুণমোহন তনচংগ্যার পরিবারের সদস্যরা বুদ্ধ মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে পুজা দিয়ে ঘরের বাহিরে চলে যাই। যাবার সময় ভূলে আর কেউ মোমবাতি নিভিয়ে যান নাই। যার ফলে ঐ মোমবাতি হতে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাশাপাশি ২ পরিবারের ৩টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। 
 
৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, এলাকাটি এতই দুর্গম, নৌ পথ ছাড়া যাতায়াত করা সম্ভব না। ফলে অগ্নিকান্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষে সেইখানে গিয়ে আগুন নেভানো সম্ভব না। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে  ক্ষয়ক্ষতি নিরুপণ করে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ হতে ক্ষতিগ্রস্থদের সহায়তা করবেন বলে ইউপি চেয়ারম্যান জানান।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু