ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যেগে এতিম ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ
সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর মরহুম ওয়াসিল উদ্দিনের নিজ বাসভবনের সামনে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে এই ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মরহুম ওয়াসিম উদ্দিনের তৃতীয় ছেলে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এছাড়াও উপস্থিত ছিলেন, মরহুম ওয়াসিল উদ্দীনের ছোট ছেলে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
ঈদের আগ মুহূর্তে এতিম ছাত্ররা ঈদ বস্ত্র হিসাবে পাঞ্জাবি, পায়জামা , টুপি, জায়নামাজ পেয়ে অনেক খুশিতে সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমার পিতা মরহুম ওয়াসিল উদ্দিন জীবিত থাকাকালীন সময়ে সব সময় চেষ্টা করতেন কিভাবে সমাজের সকলের উপকার করা যায়, তার সন্তান হিসাবে আমরাও চেষ্টা করি সকলের উপকারে যেন আসতে পারি। অবশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরহুম পিতা, পরিবার ও নিজের জন্য দোয়া চান তিনি। এ বিষয়ে মরহুম ওয়াসিল উদ্দীনের ছোট ছেলে ফখরুল আলম সমর জানান, ঈদের খুশিকে ভাগাভাগি করতেই তাদের এমন আয়োজন, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে এমন আয়োজন ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় প্রায় ২৫০ জন এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র হিসেবে পাঞ্জাবি পায়জামা টুপি জায়নামাজ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন রমজানের শুরু থেকেই প্রতিদিন সমাজের হতদরিদ্র ও অসহায় পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করে আসছেন। এছাড়াও সাভারের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সুবিধা প্রদান , বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের ওমরা হজের সহযোগিতা সহ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন সময় সাভারে আয়োজন করা হয় খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied