ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে হোসনে আরা তালিমুল কুরআন নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ১২:৩১
ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভুটিয়াপাড়া পাকার মাথায় অবস্থিত হোসনে আরা তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে নিজ স্ত্রীর নামে ২০০৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
 
২৫ শতক জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসাটির রয়েছে ২টি ইটের আধা পাকা ঘর। প্রতিষ্ঠার পর থেকে আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকের নিজস্ব অর্থায়নে মাদ্রাসায় অধ্যয়নরত এতিম, দরিদ্র মেধাবী কমলমতি শিক্ষার্থীদের সকল খরচসহ শিক্ষকদের মাসিক বেতন বহন করেন। একজন হাফেজ, একজন মাওলানা ও একজন জেনারেল শিক্ষক দ্বারা পরিচালিত বর্তমানে মাদ্রাসাটিতে আবাসিকে ১৫জন ও অনাবাসিকে ৩৫জন ছাত্র পড়াশুনা করছেন। 
 
মাদ্রাসার অধ্যনয়নরত ছাত্ররা  বলেন,  আমরা দীর্ঘদিন থেকে এই মাদ্রাসায় পড়াশুনা করছি। এখানকার পড়াশুনার মান অনেক ভাল। তারা আরো বলেন, আমাদের খাওয়া দাওয়া ও বই পুস্তক সব মাদ্রাসা থেকে বহন করেন। 
 
মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃইউনুছ আলী বলেন, মরহুম আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্টা করেছেন। এলাকার মানুষ জনও তাদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত ১০ জন কোরআনের হাফেজ  তৈরী হয়েছে। তারা আজ বিভিন্ন মাদ্রাসায় কর্মরত।
 
মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে মোঃ হাসিব বলেন, ২০০৭ সালে মাদ্রাসাটি আমার বাবা ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্টা করেন। বর্তমানে মাদ্রাসার একটি জরাজীর্ণ ঘর রয়েছে, সেটির সংস্কার কাজ চলমান। তিনি সমাজের ধর্মপ্রাণ ব্যক্তিদের সংস্কার কাজে শরিক হওয়ার জন্য মুহতামিম মোঃ ইউনুছ আলীর মোবাইল নং ০১৪০৭- ৫৯১৬৩০ ( বিকাশ একাউন্ট) ও অগ্রনী ব্যাংক, চকবরকত শাখা, জয়পুরহাট সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০৮৫৩৭৫৪৪ একাউন্টে দান করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান

মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ধামরাইয়ে জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন