ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১০:২৬

২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৬৩ জন। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৫৮৬ জন। রোববার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৮৭৪ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৩৯ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৪২১ জন মারা গেছেন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের।

এছাড়া তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন। বাংলাদেশের অবস্থান ৩৩-এ।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের