বিরামপুরে শ্রমিক ও কুলি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউনে দিনাজপুরের বিরামপুরে কর্মহীন হয়ে বিপাকে পড়া ৩৫০ জন মোটর শ্রমিক ও কুলি পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ কেজি চিনি ও ১প্যাকেট সেমাই দেয়া হয়। বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, করোনা মহামারীতে সংক্রমণ রোধে দেশের সকল সেক্টরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। পরিবহন শ্রমিকরা পরিবার নিয়ে যাতে কষ্টে না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে শ্রমিকদের জন্য এ খাদ্য সহায়তা প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মোটর শ্রমিক ও কুলিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied