ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অপসোনিন ফার্মা লিমিটেড এর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৪-২০২৩ বিকাল ৫:২১
বরিশালে অপসোনিন ফার্মা লিমিটেড এর উদ্যোগে বরিশাল জেলার অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী একশত ৫০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। ১২ই এপ্রিল বুধবার দুপুর ২ ঘটিকায় কাশিপুর মহানগর কলেজ সড়কে সংস্থার নিজ কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 
এ সময় অনুষ্ঠানে সভাপত্বিত করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি মো. আইউব আলী হাওলাদার। এ সয়ম সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার বলেন,  দেশের সকল বিত্তবান ব্যক্তিবর্গকে দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায় অপসোনিন ফার্মা লিমিটেড এর মত সকলকে  এগিয়ে আসার আহ্বান করেন আইউব আলী হাওলাদার। এছাড়াও তিনি বলেন, আমি দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায় সব সময় দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে আছি এবং থাকবো,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা এবং মহানগর কমিটির অসহায় ও হত দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৩০০ শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে।
 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপক পরিচালক, এ কে এম আনোয়ারুল হক সাব্বির অনুষ্ঠানে উপস্থিত থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার আশ্বাস প্রদান করেন । এছাড়া উপস্থিত ছিলেন হাসনান চৌধুরী , দৈনিক আজকের পরিবর্তন এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ  সহ দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা কমিটির সকল নেতৃবৃন্দ

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি