ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রি-অর্ডারের নতুন রেকর্ড, রিয়েলমি সি৫৫ এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২-৪-২০২৩ বিকাল ৬:১

রিয়েলমি’র চ্যাম্পিয়ন সি সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫৫ এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। বুধবার থেকে রিয়েলমি ফ্যানরা এই চমৎকার ডিভাইসটি কিনতে পারবেন। একই সাথে শুরু হচ্ছে অফলাইন সেলস।  

গত ২ এপ্রিল https://realmebd.com/c55-prebook  এই লিঙ্কের মাধ্যমে এই ডিভাইসের প্রি-অর্ডার শুরু হয়। প্রি-অর্ডারের পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র ৮ দিনেই সি৫৫ ফোনের প্রি-বুকিং আগের ডিভাইসের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬০০ শতাংশ! 
এই ফোনে ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন এই চারটি ক্ষেত্রে সেগমেন্ট সেরা ফিচার যুক্ত করেছে রিয়েলমি। এই ফোনে আছে ৬৪ মেগাপিক্সেল এআই ক্যামেরা (এই সেগমেন্টে প্রথম), সাথে ২ মেগাপিক্সেলের বিঅ্যান্ডডব্লিউ ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা; যার সাহায্যে তোলা যাবে ঝকঝকে ও স্পষ্ট ছবি। ক্যামেরার বিভিন্ন উদ্ভাবনী ইমেজ মোড দিয়ে যেকোনো ছবিকে করা যাবে আরও আকর্ষণীয়। এছাড়াও, ৮ জিবি র‌্যাম সম্প্রসারণের মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই সেগমেন্টের সবচেয়ে দ্রুতগতির ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সমৃদ্ধ সি৫৫ ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দুশ্চিন্তাহীন স্মার্টফোন অভিজ্ঞতা। এছাড়া, প্রাকৃতিক উপাদান থেকে অনুপ্রাণিত সানশাওয়ার ডিজাইন ফ্যাশন সচেতন তরুণদের স্টাইল ষ্টেটমেন্টে যোগ করবে নতুন মাত্রা। স্মার্টফোনটি সানশাওয়ার ও রেইনি নাইট এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। 

 

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন