নেত্রকোনায় বিজিবির পক্ষ থেকে দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরন
নেত্রকোনায় গরীব ও অসহায় দুস্থদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ এপ্রিল) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি’র পক্ষ থেকে ইফতার ও রাতের খাবার বিতরন করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) দুস্থ ও অসহায় দরিদ্রদের হাতে ইফতার ও রাতের খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন ইফতার বিতরন করেছে।
তিনি আরও বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিয্যতেও বিজিবি’র এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ