ভাঙনের পরে ত্রাণ নয়, ভাঙার আগে পরিত্রাণ চাই
ভাঙার পরে ত্রাণ নয়, ভাঙার আগে পরিত্রাণ চায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে মিয়ারাকাটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের পাশে বসবাসরত চার শতাধিক পরিবার। আর একটি জোয়ারের অপেক্ষা মাত্র। মাঝখানে ১৫ দিন সময় আছে। এই সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না হলে মাথা গোঁজার ঠাঁই থাকবে না তাদের।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী বলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা গ্রামের চার শতাধিক পরিবার ঝুঁকি নিয়ে দিনাতিপাত করছে। কর্তৃপক্ষ সুনজরে দেখলে অন্তত ৫০০ মিটার জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকাতে পারে।
ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা বলেন, ঊর্ধ্বতন মহল চাইলে বেড়িবাঁধ ভাঙনের আগেই আমাদের বাঁচাতে পারে। আমরা ভাঙনের পর ত্রাণ চাই না। ভাঙনের কবল থেকে পরিত্রাণ চাই।
এলাকাবাসী জানান, জোয়ারের সময় কোনো রাতেই ঘুমাতে পারেনি তারা। জীবনের শঙ্কা নিয়ে তাদের প্রতিটি রাত কেটেছে নির্ঘুম। আগামী জোয়ারের আগে দুই লক্ষাধিক টাকা খরচ করে ঢেউয়ের আঘাত ঠেকানোর ব্যবস্থা করা হলে দুর্ভোগ থেকে পরিবারগুলোকে পরিত্রাণ দেয়া যাবে। মাটি কিংবা বালুর বস্তা না হয় জিওব্যাগ দিয়ে এই ভাঙনটা ঠেকিয়ে দেয়া গেলে বেঁচে যাবে ৪০০ পরিবারের অন্তত ২০ লক্ষাধিক টাকার সম্পদ।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা