ঘুমন্ত বড় ভাইকে গলাকেটে হত্যা, অতপর গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় ছোট ভাই মোঃ রোমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে ঢাকার শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান তার ভাইকে হত্যার ঘটনা স্বীকার করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম। গ্রেপ্তার রোমান সিংগাইর উপজেলার জয়মন্টপ (ফকির পাড়া) গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান, রোমান ও জামান। শাহজাহান ফকিরের বড় ছেলে আবু রায়হান পড়াশুনার পাশাপাশি এনজিওতে চাকরি করতেন। মেজো ছেলে রোমান লেবানন প্রবাসী ছিলেন। প্রবাসী থাকাকালে রোমান বাড়িতে প্রায় ১৩ লাখ টাকা পাঠায়। প্রবাস থেকে দেশে আসার পর বাড়ির কাউকে না জানিয়ে ফিহা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে সে। এরপর থেকে ওই টাকা নিয়ে পরিবারে সাথে বিরোধ শুরু হয় রোমানের। এরই জেড়ে রোমান তার স্ত্রী ফিহা আক্তারের কু-পরামর্শে পূর্ব পরিকল্পিতভাবে গত রবিবার (১০ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বড় ভাই রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যায়। এসময় রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের। পরে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরের দিন সোমবার (১০ এপ্রিল) রায়হানের বাবা শাহজাহান ফকির বাদী হয়ে সিংগাইর থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আজ ভোরে ঢাকার শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয় রোমানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান তার ভাইকে হত্যার ঘটনা স্বীকার করে। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ মামলার অপর আসামি রোমানের স্ত্রী ফিহা আক্তার পলাতক রয়েছে। তবে তাকে খুব শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ