বাঙলা কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন
রাজধানীর সরকারি বাঙলা কলেজের ২৯তম অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কলেজটির সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেনকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান অবসরে গেলে পদটি শূন্য হয়। এরপর এই পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজি মো. আবদূর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ ১৮ এপ্রিল থেকে কার্যকর হবে।
অধ্যক্ষ নিয়োগ পাওয়ার পর অনুভূতি ও পরিকল্পনা নিয়ে জানতে চাইলে প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বাঙলা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিবিজড়িত এই কলেজ। আমার সৌভাগ্য যে এই ঐতিহ্যবাহী কলেজটিতে দীর্ঘ তিন বছর চার মাস ধরে উপাধ্যক্ষ পদে কাজ করছি।
অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে আজকের দিনটিতে আমি অনেক খুশি। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ২০৩০ সালে এসডিজি গোল একটি গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি পূর্ণাঙ্গ আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমি আশা করি আমার সব শিক্ষার্থী ও সহকর্মীরা আমার সঙ্গে থাকবেন।
উল্লেখ্য, প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন ১৪তম বিসিএস’র শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন।
এমএসএম / এমএসএম
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য