পাইকগাছায় চাচা শ্বশুরের হাতে আহত জামাতার ২ দিন পর মৃত্যু
খুলনার পাইকগাছায় জমিজমা বিরোধের জেরে চাচা শ্বশুরদের হাতে আহত জামাতা সহিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই দিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার(৮ এপ্রিল) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনাটি ধামাচাপা দিতে শ্বশুর বাড়ীর লোকেরা প্রচার করছে সে স্ট্রোকে মারা গেছে বলে দাবি করেন নিহত সহিলের ভাই।
জানাগেছে, উপজোলার রাড়ুলি গ্রামের জহুরুল সরদার ও তার লোকেরা জামাতা সহিল উদ্দীন (৪৫)কে মারপিট করে গ্রুতর আহত করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫ টায় তিনি মারা যান। অবস্থা বুঝে দ্রুত ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশটি পৈত্রিক ভিটা বদলে শ্বশুর বাড়ীতে কবরাস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর ওসি রফিকুল ইসলামা ও ওসি তদন্ত ঘটনা স্থলে যেয়ে লাশটি ময়না তদন্তের ব্যবস্থা করেন। নিহত সহিলের ভাই জানায়,মঙ্গলবার তার চাচা শ্বশুর জহুরুল সরদার ও তার লোকেরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ কারণ তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ওসি রফিকুল ইসলাম এবং ওসি তদন্ত তুষার কান্তি দাস ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের ব্যবস্থা করেন। ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী
টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
Link Copied