ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৪-৪-২০২৩ দুপুর ১২:২৯
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়ন অধ্যাপক মাওলানা মুহাম্মাদ উল্লাহ ভূঁইয়া (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
 
মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক  মাওলানা আব্দুল মজিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসা সভাপতি আহমদ বউল্লাহ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক'র সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক।
 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ  কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ.এইচ.এম.আব্দুল হাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ,মাওঃ খন্দকার মাহবুবুল হক, মাওলানা জালাল উদ্দিন হামীদী, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফরিদ, সমাজ সেবক এম এ করিম মজুমদার, পাটোয়ার ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি মাওঃ আহমাদ উল্লাহ নোমান আনোয়ারী, মাষ্টার শফিকুর রহমান, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল্লাহ, মাদ্রাসা পরিচালক ইয়াকুব ভূঁইয়া, নুরুল আলম মোল্লা,অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহিব্বুল্লাহসহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেয়া হয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত