গলাচিপায় বর্ণিল আয়োজনে নববর্ষ পালিত ও মঙ্গল শোভাযাত্রা
১৪৩০ বঙ্গাব্দ শুভ নববর্ষ। প্রাণের উৎসব ১লা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসন- পরিষদ, সকল অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সংস্কৃতি সংগঠন,রাজনৈতিক ব্যক্তি বর্গ, সুধীবৃন্দ, গণমাধ্যমকর্মী বাঙালি সাঁঝে নব-দিনের শুভ সূচনায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও গান- নৃত্য অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বৈশাখী মঞ্চে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু.শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, বাংলাদেশ -তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ডাক্তার জান্নাতুল নাঈম আইভি, শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহবুব হাসান শিবলী, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার মলয় দত্ত। এছাড়া
বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিশু ছবি ঘরে প্রতিষ্ঠাতা ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট মু.খালিদ হোসেন মিল্টন। আলোচনা শেষে শিক্ষার্থীদের চিত্রাংকন রচনা, নৃত্য শিল্পী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে অতিথি বৃন্দ। লোকজ মেলায় শিশুদের খেলনা সহ বৈশাখী সামগ্রী, নাগরদোলা, স্থান পায়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied