ঈশ্বরগঞ্জে নামাজরত বড় ভাইকে কুপিয়ে মারলো ছোট ভাই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মুক্তিযোদ্ধার সম্পদের ভাগাভাগী নিয়ে ৪ পুত্রের পারিবারিক দ্বন্দে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ইমামসহ ৫ জনকে কুপিয়ে আহত করলে এদের মধ্যে নজরুল ইসলাম (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চর পুবাইল গ্রামে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের চার ছেলের মধ্যে বাবার রেখে যাওয়া জমিজমা, চাকুরির পেনশন ও মুক্তিযোদ্ধার ভাতার বন্টন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় মাতাব্বরদের নিয়ে একাধিকবার শালিস দরবার করেও কোন সুষ্ঠু সমাধানে পৌছঁতে পারেনি।
শুক্রবার বাড়ির পার্শ্বে মসজিদে ফজরের নামাজের প্রথম রাকাতের সময় নিহতের সহোদর ভাই জাহাঙ্গির কবির লিটন ও শামছুল আলম শাহীন অর্তকিত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫ জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহত নজরুল, বিপুল, সাজ্জাদ, জান্নাতকে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নজরুলকে মৃত ঘোষনা করেন।
এ মর্মান্তিক হত্যাকান্ডের বিষয়ে নিহতে মা ফাতেমা খাতুন (৬৫) বলেন, আমাকে আমার বড় ছেলে বিপুল এবং সেঝো ছেলে নজরুলই দেখাশোনা করত। পারিবারিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিপুল এবং নজরুলের সাথে আমার অপর দুই ছেলে জাহাঙ্গীর ও শাহীনের বিরোধ চলে আসছিলো। এমনকি জাহাঙ্গীর ও শাহীন আমার নামেও একটা গাছ কাটাকে কেন্দ্র করে মামলা করেছে। আর এখন তারাই আমার নিরপরাধ ছেলে নজরুলকে মসজিদে কুপিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যাকান্ডের সঠিক বিচার চাই।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, নিহত নজরুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি। তবে আসামী ধরার চেষ্ঠা চলছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন