প্রথমবারের মতো ৩ ট্রফি নিয়ে দেশে ফিরল টাইগাররা
জিম্বাবুয়েতে এক সফল মিশন শেষ করে বীরের বেশে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে রাজধানী ঢাকায় এসে পৌঁছেছে জাতীয় দলের বহর।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টায় (বাংলাদেশে সময় বুধবার সকাল ৮টা) টিম হোটেল থেকে হারারে বিমানবন্দরের উদ্দেশ্যে টিম বাসে শুরু হয় যাত্রা। তারপর জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। দুই ঘণ্টার ওই ভ্রমণ শেষে ৪ ঘণ্টার বিরতি। তারপর কাতার এয়ারওয়েজে করে জোহানেসবার্গ থেকে দোহার উদ্দেশে যাত্রা করে টাইগারররা এবং বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছে। আবার কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টিম বাংলাদেশ।
বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, আমরা সকাল ৯টা ১২ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছি।
মুমিনুল হকের নেতৃত্বে এক ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা জিতেছে ২-১ ব্যবধানে।
জামান / জামান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার