ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তথ্যমন্ত্রীর পক্ষে আনোয়ার-আয়েশা ফাউন্ডেশনের ঈদ উপহার


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ১:৪২
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের পক্ষে রাঙ্গুনিয়ার ইসলামপুরে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আনোয়ার-আয়েশা ফাউন্ডেশন।
 
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির আনোয়ার হোসেন চৌধুরীর বাড়িতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১০ প্যাকেট নুডলস ও আধা কেজি সেমাই।
 
এসময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলা, ধর্ম সম্পাদক মাওলানা আব্দুস শুক্কুর, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক সরওয়ার উদ্দিন, রাজানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু মনছুর, ইসলামপুরে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ মঈনুল হাসান চৌধুরী সওখত, ফরহাদ চৌধুরী, রোমান চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জোবাইরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী চৌধুরী, মো. জেকশন চৌধুরী, ছাত্রলীগ নেতা খসরু চৌধুরী, অভি চৌধুরী, তৌফিক চৌধুরী, আরফাত চৌধুরী প্রমুখ।
 
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আনোয়ার-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে আনোয়ার-আয়েশা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গরীব মেহনতী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও সকলের পাশে থাকায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা