ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ২:২

সদর উপজেলার ঢোলারহাটে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদের বিরুদ্ধে। স্থানীয় শ্রমিক আব্দুল গফুর, রাজ্জাক, আজিজুল ইসলাম, আইজুল, মকবুলসহ কয়েকজন ব্যক্তি টাকা আত্মসাতের বিষয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ওই ইউনিয়নের ”বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পশ্চিমে পাকা রাস্তা ভায়া বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রকাশ মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার” কাবিটা প্রকল্পের জন্য ১ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু নাম মাত্র কাজ করে ভুয়া শ্রমিকের মাষ্টাররোল তৈরী করে স্বাক্ষরে  প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ অর্ধেক টাকা উত্তোলন করেন আব্দুর রশিদ। অথচ উল্লেখিত প্রকল্প বাস্তবায়নে কিছু শ্রমিককে ১৮ হাজার টাকা চুক্তি দিয়ে রাস্তার কাজ করান তিনি। সরকারি পরিপত্র অনুযায়ী কাবিটা প্রকল্পের টাকার পরিমাণ, প্রকল্পের নাম ইত্যাদি উল্লেখ করে সাইবোর্ড দেওয়ার কথা থাকলেও তা টাঙ্গানো হয়নি। অভিযোগে আরও উল্লেখ করা হয় চুক্তি অনুযায়ী কাজ না করে নাম মাত্র রাস্তা সংস্কারের কাজ করা হয়, রাস্তায় শুধু ঘাস সেচিয়ে কাজ শেষ করেছেন আব্দুর রশিদ। কোন প্রকার খাল কিংবা রাস্তায় মাটি ভরাট করেননি। ইতিপূর্বেও আব্দুর রশিদ মেম্বার বিভিন্ন প্রকেল্পর কাজের সভাপতি হয়ে বহু টাকা আত্মসাত করেছেন উল্লেখ করে, কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়টি সরেজমিনে তদন্ত পুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।
প্রকল্পের সদস্য অনিমেশ, শিবচরনকে কাবিটার কাজের অনিয়ম বিষয়ে জানতে চাইলে তারা কিছু জানেন না এবং সবকিছু আব্দুর রশিদ মেম্বার জানেন বলে জানান।
প্রকল্পের সদস্য সচিব ঢোলারহাট ইউনিয়নের ১,২,৩ নং আসনের সংরক্ষিত নারী ইউপি সদস্য নেপালী বলেন, রাস্তার কাজ হয়েছে কিনা জানিনা; আমার জানামতে কাজ হয়নি। অনেকদিন আগে আমার কাছে কাগজে সহি নিয়েছিল রশিদ মেম্বার। কাজ যদি না করা হয়ে থাকে তাহলে কাজ করার জন্য মেম্বারকে বলবো।
অভিযোগের বিষয়ে ঢোলারহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: আব্দুর রশিদ বলেন, কাজ তো করেছি গত বছরের ডিসেম্বরে। সদর পিআইও অফিসার সরেজমিনে দেখে গেছেন। পরিষদের মেম্বার ও চেয়ারম্যান সহ কাজ করেছি। আমার বিষয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।  
ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, কাজ তো এখনও শেষ হয়নি। কাজের যে অংশটুকু বাকি আছে সেটা করবে। টাকা আত্মসাতের বিষয়টি আমি জানি না। তবে প্রকল্পের বাকি টাকা পেলে অসম্পুর্ন কাজটুকু করবে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, বিষয়টি সম্পকে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে যদি কোন ধরনের অসংগতি থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত