ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে দর্জিদের নির্ঘুম রাত


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ৪:১০
ফটিকছড়িতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সঠিক সময়ে গ্রাহকদের কাজ বুঝিয়ে দেওয়ার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন দর্জি কারিগররা। যেনদম ফেলবার ফুরসত নেই তাদের।যতই ঈদ ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে দর্জি পল্লীতে।  দিন রাত সেলাই মেশিনের শব্দ আসছে। 
 
ঈদে ধনী গরিব ছোট বড় নারী পুরুষ সকলে নতুন জামা কাপড় পরিধান করে। কেউ পছন্দ করেন রেডিমেইড, আবার অনেকে নিজ পছন্দ অনুযায়ী দর্জির দোকানে সেলাই করা পোষাক পরিধানে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে রেডিমেইড পোষাক অনেক সময় শরীরের সাথে পুরোপুরি মানানসই হয় না বিধায় দর্জি দোকানে সেলাই করা পোষাকের প্রতি আগ্রহ থাকে বেশি। এ ক্ষেত্রে তরুন তরুনীদের আগ্রহই এগিয়ে। তারা তাদের পছন্দের কাপড় ও নিজ পছন্দের ডিজাইনে তৈরি কারা পোষাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
 
সরেজমিনে উপজেলার নাজিরহাট, বিবিরহাট, নানুপুর, আজাদীবাজারসহ বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায় এখানকার দর্জির দোকানে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। কেউ অর্ডার দেওয়া পোষাক ছাড়িয়ে নিচ্ছেন, কেউ অর্ডার দিচ্ছেন। তবে ইতোমধ্যে অনেক দর্জি দোকান অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে কারণ সময়মতো ডেলিভারি দিতে পারবেনা বলে। এক কথায় দর্জি পাড়া ও দোকানগুলো ভীষন ব্যস্ততার মধ্যে সময় পার করছে। নাওয়া খাওয়া কথা বার্তারও যেন সময় নেই। শুধুমাত্র গ্রাহকদের সময় মত অর্ডার সাপ্লাই দেওয়ার জন্য যত ব্যস্ততা। দোকান পরিচালক অর্ডার সাপ্লাই দিচ্ছেন এবং নিচ্ছেন।
 
চমক টেইলার্সের পরিচালক সঞ্জয় বলেন, সারা বছরের চেয়ে ঈদ মৌসুমে আমরা পোষাক সেলাইয়ে অর্ডার বেশি পাই, যার ফলে আমাদের ব্যস্ততাও বাড়ে। আমদের এখন মাত্র একটি লক্ষ্য সময়মতো গ্রাহকদের অর্ডার সাপ্লাই দেওয়া।মুন স্টার টেইলার্সের পরিচালক মোহাম্মদ আলম বলেন, আমরা ইতোমধ্যে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ সময়মতো ডেলিভারি দিতে পারবোনা বলে। এছাড়া চাহিদার চেয়ে বেশি অর্ডার নিলে তাড়াহুড়ায় কাজ সুন্দর হয়না বিধায় আমরা অর্ডার নেওয়া বন্ধ রেখেছি। নারী দর্জি মোহছেনা বেগম বলেন, রাত দিন কাজ করতে হচ্ছে। তরুনীদের অর্ডার বেশি পাচ্ছি। তারা তাদের পছন্দের কাপড় ও ডিজাইনে সেলাই অর্ডার দিচ্ছে।
 
এছাড়া অনেকে রেডিমেইড ক্রয় করে আমাদের কাছে ফিটিং করার জন্য নিয়ে আসছে। সেলাই পোষাক পছন্দকারী তরুন সারুফ,পিয়ারু,সাইমন, রুবেল,বলেন, সেলাই করা পোষাক পরিধান করতে পছন্দ করি। গায়ে ফিটিং হয়, টেকসই হয়। রেডিমেইড পোষাকে নানা ঝামেলা। তবে তারা অভিযোগ করে বলেন দর্জি দোকানিরা ঈদের অজুহাতে দাম বেশি নিচ্ছেন। এ ব্যাপারে কয়েকজন দর্জি দোকানি বলেন আসলে এ সময় কারিগরদের অতিরিক্ত বেতন দিতে হয় এছাড়া আরো বিভিন্ন  অতিরিক্ত খরচ হয়। তার জন্য সেলাই খরচ আমাদের কিছুটা বেশি নিতে হয়। তবে এক্ষেত্রে আমরা নিয়মিত গ্রাহদের কিছুটা ছাড় দিই।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত