ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে টিসিবির সয়াবিন তেল মুদি দোকান হতে উদ্ধার


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:২২

চট্টগ্রাম চন্দনাইশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০৫ বোতল টিসিবির সয়াবিন তেল মুদির দোকান থেকে উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। আজ ১৫ এপ্রিল শনিবার দুপুরে দোহাজারী পৌরসভার আল্লাহর দান বান্যিজালয় নামে একটি মুদির দোকানে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রয় করার দায়ে মোঃ ওসমান (৪৮) নামে এক ব্যবসায়ীর দোকান হতে এই তৈল উদ্ধার করা হয়। এসময় ঐ প্রতিষ্ঠানের মালিককে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত দোকান থেকে  টিসিবির ১০৫ টি বোতল ভোজ্য তেল (২ লিটার বোতল করে) ২১০ লিটার তেল জব্দ করা হয়। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক জানান,অভিযোগ পেয়ে দোহাজারী পৌরসভাস্থ আল্লাহর দান নামে একটি মুদির দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত করে বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধভাবে ২লিটার করে ১০৫ টি ভোজ্য তেল জব্দ করা হয়। তিনি আরো জানান,সঠিক তদন্ত করে পরবর্তীতে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ