পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য নানা রকম ভাতা দিচ্ছে সরকার": শিবলী সাদিক এমপি
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, ভেড়া পালনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী হতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়, পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার দুপুরে বিরামপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে। দেশে সারের অভাব নেই। সরকার সার কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এসময় জনগণকে দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার আহবান জানান তিনি।
ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, ভ্যাটেরিনারি সার্জন ডা. আব্দুল মোমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ,এম,এস গোলাম মর্তুজা, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, এসময় অন্যান্যদের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী জানান, উপজেলায় ২৮৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও ঔষধ বিতরণ করা হবে। পরবর্তীতে ঠিকাদারের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য টিন, পিলার ও ফ্লোর ম্যাট উপকরণ বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied