ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রেম সংক্রান্ত জেরে রূপগঞ্জে শিক্ষার্থীকে হত্যা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:৩২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেদী হাসান সজীব (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীকে স্কুল ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলার ভুলতা এলাকার ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
  
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম শায়েদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় রিপতি, অনিক, শিমুল নামের আরও তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।  তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কে সৃষ্টি হয়েছে।
 
নিহত মেহেদী হাসান সজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বলাইখা এলাকার হারুন জাপানের বাড়িতে বসবাস করে আসছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান সজীব ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।  মিম নামের দশম শ্রেণীর শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে আসছেন মেহেদী হাসান সজীব ও একই ক্লাসের সাকিব হাসান নামের আরেক জন। আর নিমকে পছন্দ করা নিয়ে মেহেদী হাসান সজীবের একটি পক্ষ ও শাকিব হাসানের আরেকটি পক্ষের বিরোধ দেখা দেয়।  প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ওই  দুই পক্ষ গত শুক্রবার বিকেলে  তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ে। 
 
পরে শনিবার দুপুরে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলেরই কয়েকজন যুবক মেহেদিকে স্কুলের ভেতর থেকে ডেকে স্কুলের বাইরে নিয়ে যায়। এরপর তাদের মাঝে বাগবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মেহেদী হাসান সজীবের পক্ষ ও শাকিব হাসানের পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
এসময় মেহেদী হাসান সজীবকে ছুড়িকাঘাত করে হত্যা করা হয় । এ সময় রিপতি, অনিক, শিমুল নামের আরও তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।  তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে কল্পনাও করিনি।
 
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, স্কুলের সামনে মেহেদী হাসানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । এছাড়া আরো ৩ কিশোরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ‌। এ ঘটনায় কয়েকজন কিশোরের নাম আমরা পেয়েছি। তাদেরকে আটকের চেষ্টা চলছে। আটকের পর জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার