বেডে পাওয়া একটি বোতামের সূত্র ধরেই হত্যকারীকে গ্রেফতার
১৪ ই এপ্রিল হনুফা আক্তার নামে এক নারীর হত্যা কান্ডের সহিত যুক্ত থাকার অপরাধে ১ জন আসামীকে সাভার মডেল থানা গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস্ এন্ড ট্রাফিক) উত্তর আবদুল্লা হিল কাফি এক প্রেস বিফিং এর মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ এপ্রিল ২০২৩ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭টার সময় হনুফা আক্তার হত্যার ঘটনায় তার স্বামী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন, । মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে এসআই (নিঃ) দিদার হোসেন এর উপর অর্পন করা হয়। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এবং অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে সাভার মডেল থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) আব্দুর রাশিদ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ দিদার হোসেন সঙ্গীয় আরো অফিসার-ফোর্সসহ ঘটনার মূল রহস্য উন্মেচন করার জন্য মাঠে নামে। মামলায় ডিসিস্ট হনুফা আক্তার এর স্বামী জানান যে, তিনি গত ইং-১২/০৪/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ৭ টার সময় তাহার স্ত্রী হনুফা আক্তারকে সুস্থ্য অবস্থায় রেখে পাশ্ববর্তী মসজিদে তারাবির নামাজ পড়তে যান। নামাজ শেষে একই তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার সময় তাহার নিজ বাড়িতে এসে দেখে তাহার স্ত্রী খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে। তাহার স্ত্রীর বাম গালের এবং থুতনির নিচে নখের একাধিক আচড় ছিল। এছাড়াও মুখ দিয়ে রক্তমিশ্রিত লালা বের হচ্ছিল। খাটের উপর একটি বালিশ রক্তমাখা অবস্থায় ছিল। ঘটনাস্থলে তদন্তকারী টিম তল্লাশী করাকালে ঘরের মেঝেতে একটি বোতাম এবং একটি হ্যান্ড গ্লাভস এর বৃদ্ধাংগুলির অংশ বিশেষ পান । উক্ত বোতামটির ডিসিস্টের স্বামী পরিহিত শার্টের বোতামের সাথে মিল ছিল না। বিভিন্ন কৌশলে তদন্তের একপর্যায়ে দেখা যায় মৃতার সহোদর ভাই মোহাম্মদ আলীর পরিহিত শার্টের একটি বোতাম ছেড়া এবং ঘটনাস্থলে প্রাপ্ত বোতামের সঙ্গে মোহাম্মাদ আলীর পরিহিত শার্টের অন্যান্য বোতামের সাথে হুবহু মিলে আছে। মোহাম্মাদ আলীর শরীর পর্যবেক্ষন করে দেখা যায় তাহার ডান কানের নিচে এবং নাকে হালকা নখের আচড় রহিয়াছে। মোহাম্মাদ আলীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহার বোন হনুফা আক্তার এর হত্যার ঘটনায় সে নিজেই জড়িত মর্মে স্বীকার করে। আসামী জানায় যে, অনুমান ১২ বছর পূর্বে মোহাম্মদ আলী তাহার পিতা জীবিত থাকা অবস্থায় তাহার সমস্ত সম্পত্তি (অনুমান ২০ বিঘা জাল-জালিয়াতির মাধ্যমে রেজিস্টি করিয়া নেয়। পরবর্তীতে তাহার পিতা কটু ফকির বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করিয়া উল্লেখিত জমি রায়ের মাধ্যমে ফেরত পান। অতঃপর কটু ফকির তাহার অনুমান ২০ বিঘা সম্পত্তি ডিসিস্ট হনুফাকে ওসিয়ত দলিল করে দেন। এরপর হতে ধৃত আসামী মোহাম্মদ আলী ডিসিস্টকে অর্ধেক সম্পত্তি ফেরত দেওয়া জন্য চাপ প্রয়োগ করে আসছে। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ভাই বোনের মধ্য ঝগড়া বিবাধ ও বিরোধ চলে আসিতেছিল। আটককৃত আসামী তাহার বোনের নিকট সম্পত্তি ফেরত না পেয়ে তাহাকে হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ইং-১২/০৪/২৩ ইং তারিখ রাত অনুমান ৭/৮ টার সময় ডিসিস্ট এর স্বামী মোঃ হারুন অর রশিদ তুষার তারাবির নামাজ পড়তে গেলে সেই সুযোগে আসামী মোহাম্মদ আলী ডিসিস্টকে তাহার ঘরে একা পেয়ে ধস্তাধস্তি করিয়া খাটের উপর ফেলাইয়ে ডান হাতে গ্লাভস পড়িয়া বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গতকাল সাভার মডেল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান