ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত ও জুয়াড়িসহ গ্রেফতার ২১


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:৪০
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও জুয়াড়িসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বিভাগীয় নগরীসহ জেলা সদরের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী পুলিশ। এছাড়া নগরীর বিপনী বিতান, মার্কেট সহ নগরীর প্রাণ কেন্দ্র গাঙ্গিনার পাড়ে জানজট ও হকারমুক্ত রাখতে বাড়তি দায়িত্ব পালন করছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতা করা হয়েছে। 
 
এর মাঝে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম মধ্য বাড়েরা থেকে দস্যুতার চেষ্ঠা মামলার আসামী মোঃ রিপ্তকে দেশীয় অস্ত্রসহ, এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স শষ্যমালা সুইচ গেইট নদীরপাড় থেকে ৬জন জুয়াড়ীকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে। তারা হলো, মেহেদী হাসান রুবেল, মোঃ মতিউর রহমান, এমদাদুল হক, লিটন মিয়া, মোঃ সেলিম মিয়া ও মোঃ মামুন। এসআই আলী আকবর সংগীয় ফোর্স পাটগুদাম ব্রীজ এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাজ্জাক, মোঃ মোশেদ, এসআই উত্তম কুমার দাস ছত্রপুর পাগারিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সেলিম মিয়া, এএসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স সহ পাট গুদাম মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ নজরুলকে গ্রেফতার করে। 
এ ছাড়া এসআই নিরুপম নাগ, এএসআই রেজাউল করিম, শামীমুল হক, এসআই জহিরুল ইসলাম, এএস্আই কাজল, হযরত আলী, এসআই রাশেদুল ইসলাম, এএসআই সুজন সাহা এবং হুমায়ুন পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ পলাতকসহ পরোয়ানাভুক্ত আরো ৯ জনকে গ্রেফতার করে। সাজাপ্রাপÍরা হলো, মোঃ মাহমুদুল হাসান রুবেল, আসিফ, জোহর উদ্দিন ওরফে জহিরুল, আসিফ, মোঃ হাবুন মিয়া ওরফে হাবুন, হৃদয় মিয়া, মোঃ সাইদ, মুর্শিদা বেগম ও নাজমুল। গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত