পূর্বধলায় এনএসআই’র দেয়া তথ্যে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক-১
নেত্রকোনা পূর্বধলা উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা অর্থাৎ তিন টন ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শৈলেন্দ্র চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে আটককৃতকে আদালতে প্রেরণ করেছে থানা-পুলিশ। এরআগে এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।
ইউএনও জানান, উপজেলার পাটবাজারে শৈলেন্দ্র চন্দ্র দাসের মেসার্স তীর্থ কনস্ট্রাকশন গুদাম ঘরে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদ করা হয়েছে। এমন তথ্য এনএসআই এর নজরে আসলে বিষয়টি আমাকেঅবগত করে। পরে সেখানে পুলিশসহ অভিযান পরিচালনা করি। গুদাম ঘরে মজুদ ৫০ কেজি ওজনের ৭৯ বস্তায় তিন টন ৯৫০ কেজি ভারতীয় চিনির উপস্থিতি পায়। এ সময় শৈলেন্দ্র চন্দ্র দাসকে আটক ও তার বিরুদ্ধে মামলা করার পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটক শৈলেন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তাকে আজ (রবিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ