ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের নিরালা খাল রক্ষায় সবুজ আন্দোলনের আলোচনা সভা ও ইফতার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ১:৫৮
বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে সারা বাংলাদেশে তীব্র তাবদহ চলছে। পরিবেশ বিপর্যয়ের ফলে টাঙ্গাইল জেলার নদী - খাল দখল ও দূষণে  জর্জরিত। টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড় সংলগ্ন ফুড গার্ডেন এ সবুজ আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে" ১৫ এপ্রিল বিকালে "পরিবেশ বিপর্যয়ে রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজনের করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন শাহীন চাকলাদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মাদ আব্দুল মতিন তালুকদারের সঞ্চালনায়   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আফসার খাঁন, সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), অ্যাডভোকেট অনিতা সরকার 'সহ অন্যান্য সুধীজন। প্রধান অতিথিত তার বক্তব্যে বলেন, টাঙ্গাইল শহরের অন্যতম প্রধান খাল নিরালা খাল। এই খালটি অবৈধ ও ক্ষমতাসীন ব্যক্তিদের রাহু গ্রাসের মধ্যে রয়েছে। যেকোনো মূল্যে এই খালকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। আগামী এক মাসের মধ্যে নিরালা খাল পুনরুদ্ধার না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়াও টাঙ্গাইল জেলার নদী ও খাল রক্ষায় আমাদেরকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মনোযোগী হতে হবে। 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য  আসমা হোসাইন মলি,মানিক চন্দ্র বসু, মো.কামাল হোসেন,রাজু আহমেদ মিঠু, আজহারুল ইসলাম বেগ, মুক্তি হাসান,মো. তোজাম্মেল হোসেন, শাহীন আল মামুন, রুহুল আমিন খোকন,আবু আহমেদ শেরশাহ, আব্দুল্লাহ আল মামুন পিন্টু, আসমা হোসাইন মলি,কামরুন্নাহার মুন্নী, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ্র দে সরকার, নাসিম তালুকদার, প্রমোতোশ গোসস্মী, নুরজাহান আক্তার, আরিফুর রহমান, সুমি দত্ত কাজল আহমেদ, কামরুল ইসলাম কহিনুর, সুজন পোদ্দার, সাগর দাস, হামিদ আল মামুন, পলাশ কর্মকার, সোহেল রানা জয় প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত