নাঙ্গলকোটে ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, ক্ষুব্ধ গ্রাহকরা
রোদ ও ভ্যাপসা গরম আর সঙ্গে মারাত্নক লোডশেডিংয়ে দেশের বিভিন্ন স্থানে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। বিদ্যুতের অভাবে কোনো কোনো গ্রাহক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জনগণের ভোগান্তি কমাতে সরকার এলাকাভিত্তিক ১ ঘন্টা করে লোডশেডিংয়ের উদ্যোগ নিলেও তবে এটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, লোডশেডিংয়ের কারণে কুমিল্লার নাঙ্গলকোটে পণ্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা, শিক্ষা, কৃষিতে নেমে এসেছে বিপর্যয়। আউশ ও রোপা আমনের খেতে সেচসংকট দেখা দিয়েছে।
লোডশেডিংয়ের কারণে ভোগান্তির মধ্যে আছে মানুষ। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আউশ ও রোপা আমনের খেতে সেচ দিতে সংকটে পড়েছেন কৃষক।
নাঙ্গলকোট উপজেলা সদরের রউফ তালুকদার বলেন, সারা দিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। এক সপ্তাহ ধরে শুধু রাতেই পাঁচ-ছয় ঘণ্টা ধরে লোডশেডিং হচ্ছে। গরমের কারণে ঠিকমতো ঘুমাতে পারেন না। বাচ্চাটার ঠিকমতো পড়াশোনাও হচ্ছে না।
নাঙ্গলকোটসহ কয়েকটি উপজেলায় দেখা যায় যে পরিমাণে গরম পড়েছে এ-ই রমজানে সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে মানুষ, তার মধ্যে নেই বিদ্যুৎ। অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুরা।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষের দাবি রমজানে অন্তত কোন লোডশেডিং না দেখিয়ে নিয়মিত বিদ্যুৎ সার্ভিস দেওয়ার জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied