ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ৩:৪৮
ফটিকছড়িতে জমে উঠেছে ঈদের বাজার,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।সরেজমিনে উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,আজাদীবাজার,কাজিরহাটসহ সহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়,শফিং মল,মার্কেট ও দোকানপার্ট নানান সাজে সজ্জিত। ক্রেতাদের প্রচন্ড ভীড়,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে ব্যবসায়ীরা।
 
নাজিরহাটের এসএ সিটি সেন্টার, এমএম প্লাজা, সজীব প্লাজা, হোসাইন প্লাজা, মোতালেব প্লাজা, হারুন লেইন, মদিনা মার্কেট, মাদ্রাসা মার্কেট, জামেয়া মার্কেট। বিবিরহাটের নজরুল শপিং সেন্টার, ফটিক প্লাজা,সিটি ম্যাক্স, হক মার্কেট, মদিনা মার্কেট, রুবেল মার্কেট, এ আজিজ শফিং সেন্টার। নানুপুর বাজারের মির্জা মার্কেট, সেন্ট্রাল প্লাজা, আবু সোবহান উচ্চ বিদ্যালয় মার্কেট, গুড়া মিয়া মার্কেট, গাউছিয়া মার্কেট। আজাদী বাজারের মাদ্রাসা র্মাকেট, মসজিদ মার্কেট, দবীর মার্কেট, নজির মার্কেটসহ বিভিন্ন বাজারের আরো বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, দোকান ও নতুন ফ্যাশনে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অধিকতর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ উপলক্ষে বাজারের কাপড়ের দোকান, জুতোর দোকান, জুয়েলারী, জুয়েলার্স, মুদির দোকান, খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা ঈদের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন কাপড়ের দোকানে তরুন তরুণীরা নতুন ফ্যাশনের পোষাক ক্রয় করছে।এবার পোষাকের অন্যতম আকর্ষণ হল কাঁচা বাদাম,নায়রা,শারারা,গারারা, গাউন,পেপলাম,কাঙ্চিপূরম শাড়ি,কুচি জরজেট শাড়ি,সুতি জে এম এস,আর এম এস, ডিজে শাড়ি নামের পোষাক।
 
ছোট বড় সবাই এ নামের  পোষাক গুলোর প্রতি ঝুঁকছে বলে জানান ব্যবসায়ীগণ। তারা আরো জানান ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদকে সামনে রেখে ব্যবসা ভাল হচ্ছে। পোষাক কিনতে আসা নাফিজ বলেন,এবার জামা কাপাড় নিলাম কাঁচা বাদাম নামের।
 
পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা নাজিম বলেন,কেনাকাটা প্রায় সেরে ফেলেছি। জুয়েলারি আইটেম বাকি আছে এগুলোও নিয়ে ফেলব।এফ এন এফ জেন্টস কালেকশনের স্বত্তাধিকারী নুরু বলেন,কাঁচা বাদাম নামের নতুন ফ্যাশনের পোষাকই খুঁজছে তরুনরা। বিশেষ করে ছোটরা এ পোষাক ছাড়া নিচ্ছেইনা।সুলভ বস্ত্র বিতরণের স্বত্বাধিকাররী আকরাম ও রুপালি ফ্যাশনের স্বত্বাধিকারী পাঁচ কড়ি নাথ বলেন, তরুণ তরুণদের চাহিদার দেশ-বিদেশের নতুন ফ্যাশনের পোষাক সংগ্রহ করেছি। ভাল বিকিকিনি হচ্ছে। নানুপুর বাজারের সাইমা সুজের স্বত্তাধিকারী মোরশেদ বলেন,ব্রান্ডের জুতোর চাহিদা বেশি। জুতোর বাজার  পোষাক কেনার পরের বাজার। তাই বিক্রিটাও জমে শেষের দিকে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত