ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ঈদের আনন্দ বাড়াতে সুবিধাবঞ্চিতদের পাশে আওয়ামীলীগ নেতা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ৩:৫৮

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রতিবছরের ন্যায় এবছরেও জেলার প্রতিবন্ধী,  ছিন্নমুল,অসহায় ও দরিদ্র মানুষের সাথে আসন্ন পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন। জেলার সুবিধাবঞ্চিত এসব মানুষদের ঈদ আনন্দ বাড়াতে নগদ অর্থ বিতরণ করছেন মানবিক নেতা খ্যাত এই আঃলীগ নেতা। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে দেড় হাজার করে টাকা নগদ অর্থ প্রদান এবং শনিবার(১৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে ১২০ জন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ কে ঈদ শুভেচ্ছা স্বরূপ ১০০০ করে নগদ অর্থ বিতরণ এবং রবিবার (১৬ এপ্রিল) ৫ নং ওয়ার্ডের ১০০ জনকে করে নগদ অর্থ ১হাজার টাকা করে বিতরণ করছেন। ঈদের পূর্বে আওয়ামীলীগ নেতার এমন সহায়তা পেয়ে বেশ উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত এসব মানুষ। গত কয়েকদিনে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ প্রসঙ্গে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন সুমন খান জানান, উপহার প্রদান করে আনন্দিত তিনি। আগামীতেও মানুষের পাশে থেকে সেবা ও সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যাশা তার।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার