ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ১২:২৯

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে চার্টার্ড বিমানে করে ঢাকায় আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ইনজুরিতে পড়ায় প্রথম টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা কম অজি পেসার রাইলি মেরেডিথের। বাড়তি সতর্কতার জন্য একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ সাথে নিয়ে আসছে সফরকারীরা।

বাংলাদেশে এসে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর ৩ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ।

তবে এই সিরিজে টাইগারদের বিপক্ষে খেলা হচ্ছে না অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তা ছাড়া সেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে নিয়মিত কিছু ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবালও হাঁটুর ইনজুরির কারণে এই সিরিজ মিস করবেন।

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ