ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী সাংগ্রাঁই জল উৎসব অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৬-৪-২০২৩ বিকাল ৬:২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারাদেশে ন্যায় পার্বত্য চট্টগ্রাম বসবাস রত সকল সম্প্রদায়ের মানুষ উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে। যা অতীতে কোনো সরকারের আমলে এভাবে হাজার হাজার মানুষের সমাগমে এমন অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হয়নি।তাই এমন সম্প্রতির বন্ধন ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আশার আহ্বান জানান। তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রাম মানুষ চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পেতে চন্দ্রঘোনা কর্ণফুলী সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ধন্যবাদ জানান। ১৬ এপ্রিল রবিবার রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন এই স্লোগানে রাঙামাটি জেলায় মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর উদ্যোগে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় হাজার হাজার তরুণ-তরুনীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাঁই জলবর্ষণ উৎসব ২০২৩ ই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থা মাসস এর সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে। গেষ্ট অব অনার ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসাকা আয়শা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,  রাঙ্গামাটি সেনানিবাস এএসইউ আটিঃ ডেট কমান্ডার লেঃ কর্ণেল মেজবাহুল আলম সেলিম, পিএসসি, জি, কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল,পি,এস,সি, রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, কাপ্তাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও রুমেন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার রাজস্থলী সাইফুল ইসলাম, সহ সভাপতি অংছাপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি মাউসের সভাপতি মংপ্রু চৌধুরী, বান্দরবান এমটিএ আহ্বায়ক চাথোয়াইপ্রু মাষ্টার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগ্ৰাই জল উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, মারমা সংস্কৃতি সংস্থা মাসস এর সাধারণ সম্পাদক মংউচিং মারমা ময়না। আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মং বাজিয়ে জল উৎসব উদ্বোধন করেন।পরে এক পাড়া থেকে অন্য পাড়ার যুবক যুবতী রা একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার