শান্তর সেঞ্চুরিতে আবাহনীর জয়
ঢাকার আকাশে কাঠফাটা রোদ। এমন তীব্র গরমের দিনেও বিকেএসপিতে হেসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। তার অপরাজিত সেঞ্চুরিতে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে আবাহনী।
রোববার বিকেএসপির চার নম্বর মাঠে দিনের শুরুতে ব্যাট করতে নামে সিটি ক্লাব। শুরুতেই মইনুল ফিরে গেলেও শাহরিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন তৌফিক খান তুষার। একসময় মারকুটে এই ব্যাটার তুলে নেন অর্ধ-শতক। তবে অন্য প্রান্তে চলছিল আসা যাওয়ার মিছিল।
শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনের ২২ এবং তুষারের ৭৯ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে সিটি ক্লাব। অবশ্য এদিন আবাহনীর লেগ স্পিনার রিশাদ হোসেনের ৫ উইকেট নেওয়ার সুযোগ থাকলেও সেটা আর সম্ভব হয়নি। সন্তুষ্ট থাকতে হয়েছিল ৪ উইকেট নিয়েই।
এরপর মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় আবাহনী। এনামুল হক বিজয় ১ এবং কোনো রান না করেই ফিরে যান নাঈম শেখ। এরপর নাজমুল শান্তকে নিয়ে লড়াই শুরু করেন মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ব্যাটেই এগিয়ে যায় আবাহনী।
তবে ব্যক্তিগত ৩৯ রানের সময় ফিরে যান জয়। তখনও অবিচল শান্ত, একাই লড়ছিলেন দলের হয়ে। শেষ পর্যন্ত ৩৫ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। শান্ত অপরাজিত থাকেন ১০২ রান করে। সিটি ক্লাবের হয়ে ৪ উইকেট শিকার করেন রবিউল হক।
এমএসএম / এমএসএম
মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ
আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির
জাতীয় হকি দলের বড় জয়
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক