ঈশ্বরগঞ্জে ভিজিডির চাল আত্মসাতের মামলা দুদকে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভিজিডির ১২৬ কার্ডধারী ২১ মাস ধরে চাল আত্মসাতের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের কারেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা। মামলাটি থানা থেকে দুদকে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ওই ইউনিয়নের সুবিধা বঞ্চিত কার্ডধারীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ১৪ নভেম্বর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলকে আহবায়ক, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আবুল কায়সার তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি করেন।
গত ২০ নভেম্বর তদন্ত কমিটি সরেজমিন তদন্ত শুরু করেন। তদন্তে ৭৯ জন সুবিধাভোগী ২১ মাসের চাল পায়নি ও ৪৭ জন কার্ডধারীর কোন হদিস খুঁজে পায়নি তদন্ত কমিটি।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা জানান, তদন্তে চাল আত্মসাতের প্রমান পাওয়ায় উপজেলা ভিজিডি’র সভাপতি ইউএনও মহোদয়ের নির্দেশে সাবেক চেয়ারম্যান মুদাব্বিরুল ইসলামকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি দুদকে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন