আনোয়ারায় অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিং
তীব্র গরম দাবদাহে দুর্ভোগে কয়েক লক্ষাধিক গ্রাহক
দিনে-রাতে লোডশেডিংয়ে প্রচন্ড গরমে ঘুম নেই চট্টগ্রামের আনোয়ারার গ্রাহকদের।এতে প্রচন্ড দাবদাহে এমন লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ।গত কয়েক দিন ধরে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে কয়েকগুণ।
দিনের বা রাতের বেলা লোডশেডিং এর কোনো নির্দিষ্ট নেই এমনকি ঘণ্টায় লোডশেডিং হয়।প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং যেন ঘুম কেড়ে নিয়েছে উপজেলার বাসিন্দাদের। বিভিন্ন অফিস পাড়াতেও স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে।এই বিদ্যুৎ লোডশেডিং যেন গোসলের পানি জোগানোও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।
এমনকি ঘরের কাজ করা গৃহিণী থেকে শুরু করে পড়ালেখা নিয়ে বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।আনোয়ারায় আধা ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করলে আড়াই ঘন্টা লোডশেডিং করা যেন নিয়মে পরিণত হয়েছে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দিনের অধিকাংশ সময় লোডশেডিং করা হলেও রাতেও একই অবস্থা।
ফারজানা আক্তার নামের এক কলেজ ছাত্রী জানান,প্রচন্ড গরমের মাঝে লেখাপড়া করা যায় না।বিদ্যুত থাকে না বললেই চলে। এই আসে আবার চলে যায়। যে সময়টুকু আমরা পড়ালেখা করব যে সময়ই বিদ্যুৎ থাকে না। আর এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। এছাড়া এতো গরমে অতিরিক্ত লোডশেডিং যেন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জসিম উদ্দিন বলেন,বিদ্যুৎ লোডশেডিং সারা দেশব্যাপী হচ্ছে,আবার কিছু কিছু ক্ষেত্রে লাইনের সমস্যার কারণে লোডশেডিং হয়।লোডশেডিংয়ে কারও হাত থাকেনা,সেটা স্বাভাবিক একটা ব্যাপার।প্রচন্ড গরমের কারণে মানুষের বিদ্যুৎ চাহিদা বেড়ে গেছে।তাই পরিমাণের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন জনসাধারণ।এখন যে লোডশেডিং হচ্ছে সেটা পূরা দেশে হচ্ছে যা আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কাজ নেই।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied