ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিকেলে বাফুফের জরুরি সভা, নতুন সাধারণ সম্পাদক হচ্ছেন কে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১২:০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ছিল গত শুক্রবার ( ১৪ এপ্রিল)। জরুরি সভার আলোচ্যসূচি ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে বাফুফে সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধের পর সেই সভা বাতিল করা হয়। এরপর থেকেই বাফুফে ভবনে একটা থমথমে পরিস্থিতি। 

এদিকে, ফুটবল ফেডারেশনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ (সোমবার) বিকেলে নির্বাহী কমিটির সভা রয়েছে। জানা যাচ্ছে, আজ বিকেলেই নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হবেন। এর পাশাপাশি সোহাগের নিষেধাজ্ঞা রিপোর্টে সংশ্লিষ্ট বিষয়ে একটি তদন্ত কমিটি করারও সিদ্ধান্ত আসতে পারে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন সাধারণ সম্পাদকশূন্য। বাফুফেতে সভাপতির পরই গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর সাধারণ সম্পাদক। যে কারণে, বাফুফেকে দ্রুতই এই পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে। সোহাগ এখন অতীত। শনিবারই বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক তুলে ফেলা হয়। সহসাই সেখানে বসবে নতুন নামফলক। কে হচ্ছেন সেই ব্যক্তি তা নিয়ে চলছে গুঞ্জন। 

এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গতকাল (রোববার) বিকেলে ফেডারেশনের শীর্ষ কয়েকজন এক্সিকিউটিভকে (বেতনভুক্ত) ডেকেছিলেন। সোহাগের সঙ্গে জুরিখে যাওয়া এক্সিকিউটিভসহ অন্যরাও ছিলেন। সোহাগকে নিষিদ্ধ করার ৫১ পাতার রিপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে তিনি এক্সিকিউটিভদের সঙ্গে আলোচনা করেন। এই রিপোর্ট পড়ে বাফুফের এক্সিকিউটিভদের কাজে অসতর্কতার বিষয়টি তার চোখে ধরা পড়ে। ফিফার সোহাগকে নিষিদ্ধ করার প্রতিবেদন এবং তার পর্যবেক্ষণ নিয়ে এক্সকিউটিভদের মতামত নেন।

কাজী সালাউদ্দিনের সঙ্গে এক্সিকিউটিভদের এই সাক্ষাতের সময় ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা ছিলেন। ফিন্যান্স বিভাগের কর্মরত ব্যক্তিদের কাজের ত্রুটি ও দুর্বলতা তার চোখে ধরা পড়েছিল আগেই। সোহাগের এই নিষেধাজ্ঞা রিপোর্টে ফিন্যান্স বিভাগের অবহেলা আরো প্রকট হয়। ফেডারেশনের সেই শীর্ষ কর্মকর্তা ফিন্যান্স বিভাগের এক্সকিউটিভদের পদত্যাগ করার কথা বলেন।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে