ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ট্রেনের সংঘর্ষে আহত শতাধিক


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১২:২২
কুমিল্লার নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনার বাংলার সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায় । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
রেলওয়ে সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে‌ অবস্থানরত মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তঃনগর সোনার বাংলা এক্স‌প্রেস সংঘর্ষের পর ছয়‌টি ব‌গি লাইনচ্যু‌ত হয়। এতে অন্তত আহত হয়েছেন শতাধিক মানুষ ।আহতদের কে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে কিছু আহতদের কুমিল্লা রেপার করা হয়েছে। লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।
 
নাঙ্গলকোট- চৌদ্দগ্রামের সার্কেল এসপি জাহিদুল ইসলাম বলেন, আহত হয়েছে প্রায় শতাধিক জনের ও বেশী তবে এখনো পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায় নি।
তিনি আরো জানান, ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তারা উদ্ধার অভিযান চালিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত