ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ১:২৫
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩টি, বাতিসা ইউনিয়নের ইউনিয়নের ১টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশাপাশি জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 
সোমবার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম রেখা, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, ইউপি মেম্বার শাহিদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম মজুমদার, মোহাম্মদ আলম চৌধুরী মিঠু, প্রবাসী জাফর ভুঁইয়া ও ছাত্রনেতা আবির চৌধুরীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেল।
 
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, ' মহান আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করছি। বিগত বছরের মত এবারো আমরা আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। তবে, এবার আমি একা উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করিনি। আপনাদেরই আরেক সন্তান বিশিষ্ট শিল্পপতি আহাম্মেদ মাহবুবুল আলম চৌধুরী নয়ন আমাকে সহযোগিতা করেছেন বলে আমি বিগত বছরের থেকে দ্বিগুন পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। আপনারা ওনার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আগামীতে যেন আরো বড় পরিসরে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। সেজন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।' 
 
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃৃত ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপস্থিত সবাইকে কষ্ট করে এসে উপহার সামগ্রী গ্রহণ করায় এবং অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা সহযোগীতা করেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী সোহেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা