ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন শিবলী সাদিক এমপি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৪-২০২৩ দুপুর ৩:২৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
 
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডলের সভাপতিত্বে, বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি।
 
২ নং কাটলা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 
ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল জানান, মানুষ যেন একটু স্বস্তিতে ঈদ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। ঈদের আগে এসব চাল পেয়ে খুশি গরিব ও অসহায় এসব মানুষেরা।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত