ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে অবৈধ সিসা কারখানায় অভিযান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-৪-২০২৩ বিকাল ৫:২
ময়মনসিংহে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
 
জানা গেছে, আজ সোমবার (১৭ এপ্রিল ২০২৩) তারিখ বেলা সাড়ে ১২ টায় ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে নগরীর চায়না মোড়ে মন্ডল ব্যাটারী হাউজ নামে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। 
 
সরেজিমে জানা যায়, ময়মনসিংহ নগরীর চায়না মোড় ব্রিজের পাশে কোন প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে সিসা। এতে মারাত্মক স্বাস্থ্যজীবীতে আশেপাশের পরিবেশ। 
 
বিষাক্ত এসিডসহ ব্যাটারির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ফসলি জমিতে, উন্মুক্ত খালি জায়গায় এবং ব্রিজের নিচে খালি পানিতে। ফলে দূষিত হচ্ছে নদী ও খাল বিলের পানি। এসব বর্জ্য আবাদি জমিতে ফেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির পরিবেশ। এরকম ধরণের নিউজ প্রকাশ করে জাতীয় দৈনিক আজকালের সংবাদ ছাড়াও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। 
 
এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এর নেতৃত্বে নগরীর চায়না মোড় এলাকায় অবৈধভাবে পরিচালিত মন্ডল ব্যাটারী হাউজ নামক ব্যাটারী গলানোর কার্যক্রম পরিচালনাকারী কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। 
 
এ ছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বিদ্যুতের মিটার ও সার্ভিস তার জব্দ করে বিদ্যুৎ বিভাগের জিম্মায় দেয়া হয়। এ সময় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এইচ. এম. ইবনে মিজান, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন  মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় র‌্যাব-১৪ এবং  ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত