আনোয়ারায় জায়গা বিরোধ নিয়ে ফলের দোকানে সন্ত্রাসী হামলা অভিযোগ
আনোয়ারায় একটি ফলের দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে মালামাল লুটপাট ও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ৪ এপ্রিল মঙ্গলবার রাতে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজারে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আবদুল্লাহ চৌধুরী, আবদুল করিম চৌধুরী ও মোক্তার সহ নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনকে অভিযুক্ত করে মোঃ ইসমাইল বাদী হয়ে আনোয়ারা থানায় একটি অভিযোগ করা হয়।
অভিযোগ সুত্রে জানায়, বাজারের নিজের দখলীয় জায়গায় দোকান তৈরি করে ভাড়া দিয়ে আসে মোঃ ইসমাইল।পরে চলতি মাসের শুরুতে সেই দোকানে নিজে ফলের দোকান দেন তিনি। তবে দোকানে স্থানীয় আবদুল্লাহ চৌধুরী গং তাদের জায়গা রয়েছে বলে দাবী করেন। এদিকে তার নেতৃত্বে গভীর রাতে ওই দোকানে তালা ভেঙে প্রবেশ করে দোকানে থাকা ফল ফ্রুটস নষ্ট ও লুটপাট করে এবং নতুন তালা ঝুলিয়ে দিয়ে দোকান দখলের চেষ্টা করে।
ভুক্তভোগী মোঃ ইসমাইল বলেন, দোকানটি আমাদের দলিলে ও দখলীয় জায়গায় করা হয়েছে। কিন্তু বিবাদীরা তাদের জায়গা বলে দাবী করে অহেতুক হয়রানি করতেছে। দলিল কাগজে তাদের জায়গা না পাওয়ায় রাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জোরপূর্বক দোকান দখলের চেষ্টা করে। বিবাদীরা আমার তিন লক্ষ টাকার তরমুজ, কলা, আনারস, আপেল, মোসাম্বি, আঙ্গুর, বেল ও আতা নষ্ট করে ও ক্যাশ বাক্সে থাকা নগদ দেড় লক্ষ টাকা নিয়ে যায়। আমি এটার সুষ্ঠু বিচার পেতে আনোয়ারা থানা ও ভূমিমন্ত্রীর কাছে জোর দাবী জানায়।
অভিযুক্ত আবদুল্লাহ চৌধুরী বলেন,দোকানটি আমার জায়গায় করা হয়েছে। শুরু থেকে দীর্ঘদিন ধরে আমরা দোকান ভাড়া দিয়ে আসছি। আর এ জায়গা নিয়ে আদালত থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তা অমান্য করে তারা মালামাল এনে রাখে দোকানে। আমরা তাদের মালামাল কোনো ক্ষতি করিনি। সেদিন রাতে ডিউটি পুলিশ এসে আমাদের কাগজ পত্র দেখে তাদের মালামাল বের করে দিয়ে দোকানে তালা মেরে দেই।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোঃ হাসান জানান, জায়গার দোকান নিয়ে ঝামেলার বিষয়ে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুপক্ষকে শান্ত করে,পরে স্থানীয় বাজার কমিটিকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied