ফটিকছড়িতে ঈদের কেনাকাটায় জমে উঠেছে টুপি আতর বিক্রি
ফটিকছড়িতে ঈদের কেনাকাটার শেষ সময়ে জমে উঠেছে টুপি, জায়নামাজ, তাসবিহ আর আতর বিক্রি।অন্যান্য কেনাকাটা সেরে ক্রেতারা শেষ মুহূর্তে ভীড় করছেন টুপি, জায়নামাজ, তাসবিহ আর আতর ক্রয়ে।উপজেলার নাজিরহাট,বিবিরহাট,আজাদীবাজর,না নুপুরসহ বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায় ঈদের বাজার জমে উঠেছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।ক্রেতাগণ পোষাক ক্রয় শেষে ছুটছেন টুপি ক্রয়ে।
বিক্রেতারাও টুপি-জায়নামাজ, তসবিহ, মেসওয়াক, আতর-সুরমার পসরা সাজিয়ে বসেছেন। এসব দোকানে ২০ থেকে ১০০০ টাকা দামের পর্যন্ত টুপি রয়েছে বলে জানান বিক্রেতারা।আগর, হাটকরা উদ, মেশক আম্বার, রোজ আইটেম, জান্নাতুল ফেরদৌস বিভিন্ন নামের আতর বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে কয়েক হাজার টাকায়।
ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখে শুনে টুপি নিচ্ছেন। টুপির পাশাপাশি অনেকে জায়নামাজ,তসবিহ আর আতর কিনছেন। টুপি কিনতে আসা নাজমুল বলেন,অন্যান্য কেনাকাটা শেষ। পাঞ্জাবীর সাথে মিলিয়ে টুপি নিচ্ছি। আতর কিনতে আসা আলি নেওয়াজ বলেন,ঈদের নামাজে যাওয়ার সুগন্ধি না দিলে কি হয় তাই আতর নিলাম। তালুকদার ষ্টোরের বিক্রয়কর্মী সাহাবুদ্দিন বলেন, আতর ও টুপি বেশি বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আমরা দেশি বিদেশি আতর, টুপি ও তসবিহ রয়েছে আমাদের দোকানে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied