‘বাবরকে নেতৃত্বে চায় না সাবেকরা’
গত কয়েক মাস ধরেই সমালোচনা শুনতে হচ্ছে অধিনায়ক বাবর আজমকে। তার পারফরম্যান্স নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারলেও, নেতৃত্বতের সমালোচনা করেছেন অনেকেই। এতসব সমালোচনার ভীড়ে এবার বাবর পাশে পেলেন রশিদ লতিফকে। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, আসলে নেতৃত্ব নয়, বাবরের কর্তৃত্ব নিয়ে সমস্যা দেশটির সাবেক কয়েকজন তারকা ক্রিকেটারের। বাবরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে তাই উঠেপড়ে লেগেছেন তারা।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে শিরোপা ঘরে তোলার সম্ভাবনাও জাগায় পাকিস্তান। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হেরে রানার্সআপ হয় তারা। শুধু তাই নয়, বাবরের নেতৃত্বেই বিশ্বকাপে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর অনির্বচনীয় স্বাদ পায় পাকিস্তান।
তারপরও অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে বাবরের নেতৃত্ব নিয়ে চলছে সমালোচনা। সীমিত ওভারের সংস্করণ ও দীর্ঘ পরিসরের জন্য আলাদা অধিনায়ক নিয়োগের আলোচনাও চলছে।
লতিফ বলেন, 'আমি মনে করি, সমস্যা বাবর আজমের অধিনায়কত্ব নয়, বরং তার ক্ষমতা। মনে হচ্ছে, বাবরের সঙ্গে পাকিস্তানের কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের উল্লেখযোগ্য বৈষম্য আছে, তারাই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য বোর্ডে নিজেদের সহযোগীদের একজোট করেছে।'
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ