ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ন‌ওগাঁর আত্রাইয়ে যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৩ বিকাল ৭:২৬
নওগাঁর আত্রাইয়ে আবু সাইদ সোহাগ (২৫) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে। সোমবার সকালে উপজেলার সিংসাড়া পূর্বপাড়া ওমর মাস্টারের পুকুর পার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সোহাগ একই গ্রামের দিদার সাকিদারের ছেলে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিচলছে।নিহত আবু সাইদ সোহাগের ভাগ্নে রবিন হোসেন বলেন,তার মামা সোহাগ সিংসাড়া কলেজে ইন্টারমিডিয়েটে পড়া লেখা করছিলেন। পড়া লেখার পাশা পাশি মামা সোহাগ একই গ্রামের এক যুবতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে করেন এবং প্রায় তিন বছর ঘর-সংসার করেন তারা। এরই মধ্যে উভয়ের মধ্যে দ্ব›দ্ব হলে প্রায় ৬/৭মাস আগে মামা-মামির মধ্যে বিচ্ছেদ হয়। কিন্তু এর পরেও মামার শ্বরর পক্ষের লোকজন মামা সোহাগকে নানান ভাবে হুমকি দিয়ে আসছিল। তিনি বলেন,রোববার রাতে সবাই খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার আগেই মোবাইল ফোনে জানতে পারেন,পুকুর পারে সোহাগের লাশ পরে আছে। সাথে সাথে সেখানে ছুটে গিয়ে দেখি মামার নিথর দেহ পরে আছে। তিনি আরো বলেন, মামা সোহাগ যে ঘরে থাকেন সে ঘরের একটি জানালাও ভাঙ্গা রয়েছে। হয়তো হত্যাকারীরা জানালা ভেঙ্গে মামাকে বের করে নিয়ে গিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করেছে। রবিন বলেন,মামা সোহাগের হাতের আঙ্গুলগুলো থেতলানো ছিল,শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত ক্ষত চিহ্ন ছিল এবং গলায় কিছু দিয়ে শ্বাসরোধ করার স্পস্ট দাগও রয়েছে। তিনি দাবি করে বলেন,তার মামাকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে মামার সাবেক শ্বশুর স্ব-পরিবারে পলাতক রয়েছে। এঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,নিহত সোহাগের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে এমন ধারনা করে তিনি আরো বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।এঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং সোহাগের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান