ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সড়কের শৃঙ্খলা রক্ষায় কুয়াকাটা পৌরসভার উদ্যোগে অটোভ্যান চালকদের মাঝে পোশাক বিতরণ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৭-৪-২০২৩ বিকাল ৭:২৭
কুয়াকাটা পর্যটন এলাকার সড়কের শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত ভাড়া আদায়, প্রতারণা রোধ, পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ভাড়ায় চালিত অটোভ্যান, অটোরিকশা চালকদের মাঝে পৌরসভার উদ্যোগে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পোশাক বিতরণ করা হয়েছে। 
 
প্রথম পর্যায়ে দুই শতাধিক অটোরিকশা ও অটোভ্যান চালকদের মাঝে পৌরসভার লোগো এবং নম্বর সমৃদ্ধ এ পোশাক বিতরণ করা হয়। পর্যায়ে ক্রমে সকল অটোভ্যান, অটোরিকশা চালকদের মাঝে পোশাক বিতরণ করা হবে বলে জানিয়েছেন পৌর কতৃপক্ষ।
 
কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত পোশাক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর্যটন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ আবু হাসনাইন পারভেজ, কুয়াকাটা নৌ পুলিশ ইনচার্জ মোঃ সেকান্দর আলী, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, পৌর প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, মোঃ সহিদ দেওয়ান প্রমুখ। এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। পোশাক বিতরণ অনুষ্ঠানে অটোভ্যান ও অটোরিকশা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। এই পোশাক বিতরণের ফলে কুয়াকাটায় আগত পর্যটকদের সেবারমান বৃদ্ধি সহ সড়কে সকল ধরনের অনিয়ম থেকে রক্ষা পাবে পর্যটক ও স্থানীয়রা। ফিরে আসবে সড়কের শৃঙ্খলা এমনটাই নিশ্চিত করেছেন পৌর মেয়র৷।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬